রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

লোকালয়ে মেছোবাঘ।।শত শত মানুষের ভিড়

  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৮৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর নেওরগাছা এলাকা থেকে একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। এ বাঘটি দেখার জন্য শত শত নারী পুরুষ ভিড় জমায়। মেছোবাঘটি স্থানীয় ফুলজোড় নদীর তীরে ঘোষগাঁতী জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। স্থানীয়রা জানান, সোমবার সকালে ওই এলাকায় মেছোবাঘটিকে আটক করে পিটিয়ে আহত করে কিছু সংখ্যক জনতা। স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতায় আহত মেছোবাঘটি উদ্ধার করে  বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়। পরে মেছোবাঘটি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোরশেদ আলমের কার্যালয়ে নিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। উপজেলা বন কর্মকর্তার উপস্থিতিতে ওই বাঘটিকে বিকেলে উল্লেখিত জঙ্গলে অবমুক্ত করা হয়। এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, এই প্রাণী বর্তমানে বিলুপ্তির পথে। এ ধরণের প্রাণী সাধারণত নদী ও জলাশয় অধ্যুষিত জঙ্গলে বাস করে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com