শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে দেবোত্তর সম্পত্তি উদ্ধারে হিন্দু মহাজোটের মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৪৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: দেবোত্তর সম্পত্তি দখল মুক্ত করার দাবিতে মানিকগঞ্জের বেতিলাতে মানববন্ধন করেছেন হিন্দু মহাজোটের নেতাকর্মীরা।

বুধবার দুপুরে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে মানববন্ধনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশ নেন।

৯০৮ সনে প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধা মোহন রায় জিউ মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস গোস্বামী জানান, সম্প্রতি স্থানীয় লাল চান নামে এক ব্যক্তি মন্দিরের প্রায় ৪০ শতাংশ জমি দখল করে টিনের বেড়া দিয়েছে। সেখানে পাকা ঘর নির্মাণের জন্য কাজ করছে।

বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানানোর পরও গোপনে নির্মাণ কাজ করে যাচ্ছে।

মন্দির কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রণব গোস্বামীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিধান বিহারী গোস্বামী, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, মহাজোটের প্রধান সমন্বয়কারী ব্রাহ্মণ সমাজের সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ ভট্টাচার্য , মহিলা বিষয়ক সম্পাদক প্রতীভা বাকচী, যুব মহাজোটের কেন্দ্রীয় সভাপতি প্রদীদ শঙ্কর, জেলা কমিটির সাধারণ সম্পাদক তাপস রাজবংশী প্রমূখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com