সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

কুড়িগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষক বাঁচতে চান

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক শাহাদৎ হোসেন (২৯) দুরারোগ্য ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত।

বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হেমাটোলজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ ও রেডিওলোজী বিভাগের চিকিৎসক ডা: সৈয়দা শওকত জেনির তত্ত্বাবধানে রয়েছেন। বর্তমানে সংকটাপন্ন এই মেধাবী শিক্ষকের চিকিৎসার জন্য প্রয়োজন ৮০ লাখ টাকা।

কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন জানান, রংপুর সদরের মমিনপুর গ্রামের বর্গাচাষী আনারুল হকের দুই মেয়ে এবং এক পূত্র সন্তানের মধ্যে প্রভাষক শাহাদৎ হোসেন সবার ছোট।

সদ্য বিবাহিত শাহাদৎ হোসেন ৩৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের একজন সদস্য। সংসারে একমাত্র উপার্জনক্ষম সন্তান তিনি। বর্তমানে দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত। জরুরী ভিত্তিতে তাকে সিঙ্গাপুর অথবা ভারতে স্থানান্তর করা প্রয়োজন। তার বোন ম্যারো ট্রান্সপ্লান্টসহ চিকিৎসার জন্য কমপক্ষে ৮০ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু নিজে বা দরিদ্র পিতার পক্ষে এতটাকা সংকুলান করা অসম্ভব।

এমতাবস্থায় কুড়িগ্রাম সরকারি কলেজ পরিবার তাকে ৬ লক্ষ টাকা সহায়তা দিয়ে চিকিৎসা ব্যয় মেটাচ্ছে। কিন্তু চিকিৎসা ব্যয়ে বিপুল পরিমান অর্থ যোগান দেয়া তাদের পক্ষে সম্ভব নয়।

এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় শিক্ষামন্ত্রী ও মানবদরদী দেশবাসীর কাছে সহায়তা চাওয়া হয়েছে।

প্রভাষক শাহাদৎ হোসেন’র চিকিৎসায় অর্থ সংগ্রহে বর্তমানে সোনালী ব্যাংক, কুড়িগ্রাম শাখায় ‘শাহাদৎ হোসেন চিকিৎসা সহায়তা তহবিল’ নামে একটি হিসাব খোলা হয়েছে। যা কলেজের অধ্যক্ষসহ আরও দুজন কর্মকর্তাকে সিগনেটরী রাখা হয়েছে। তাকে সহযোগিতার জন্য হিসাব নং- ৫২০৮৪০১০২৮৫২৪, রাউটিং নম্বর-২০০৪৯০৪০৭, সোনালী ব্যাংক লিমিটেড, কুড়িগ্রাম শাখা।

বিকাশ নং-০১৭১৬৫৮৩৩৬৯, নগদ-০১৭১৬৫৮৩৩৬৯ নম্বরে সহায়তা চাওয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com