বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

আগামী বছর যমুনা নদীতে বঙ্গবন্ধু রেলসেতু; টাঙ্গাইলে রেলমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৮৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ রেলপথ মন্ত্রী নুরুল হক সুজন বলেছেন, যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশেই বঙ্গবন্ধু রেল সেতু করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আগামী বছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান শুরুর আগে বা পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর পুর্ব পারের নির্মাণ কাজ উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। যে দিন থেকে কন্ট্রাক্ট হবে সেদিন থেকে তার চার বছরের মধ্যে এই সেতুটা কমপ্লিট হবে।

তিনি বলেন, সেতুর নির্মাণ কাজ দুই ভাগে হবে। একটি ভাগ হবে নদীর পুর্ব অংশে অপর ভাগ হবে পশ্চিম অংশে। ইতিমধ্যে টেন্ডার পক্রিয়া শেষ হয়ে গেছে। জাপানের তিনটি কোম্পানি টেন্ডারে অংশ নিয়েছে। যে কোম্পানি প্রথম হবে তারাই এ সেতুর নির্মাণ কাজ করবে।

আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইলের যমুনা নদীর পাড়ে প্রস্তাবিত বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মানের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন। এসময় রেলওয়ে বিভাগের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় উপস্থিত ছিলেন।

এর আগে রেলমন্ত্রী বঙ্গবন্ধু সেতু পুর্ব পারের রেলওয়ে ষ্টেশনে পৌঁছলে টাঙ্গাইলের ভুঞাপুর ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com