শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বগুড়া সদর উপজেলায় সাতদিনের কঠোর বিধিনিষেধ আরোপ

  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা বিশেষ করে সদর উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ উদ্বিগ্ন হয়ে পড়েছে।

আজ শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে সাতদিনের জন্য বগুড়া পৌরসভাসহ সদর উপজেলা এলাকায় সাতদিনের সর্বাত্মক কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার দুপুরে এক প্রজ্ঞাপনে জেলা প্রশাসক এবং করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা সংক্রান্ত জেলা কমিটির সভাপতি জিয়াউল হক এ তথ্য দিয়েছেন।

জেলা প্রশাসক জানিয়েছেন, উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

বগুড়া তথা সদর উপজেলায় সংক্রমণের হার বেশি। এ অবস্থায় শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে ২৬ জুন রাত ১২টা পর্যন্ত সাতদিনের সর্বাত্মক কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপনে সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট দোকান বন্ধ, সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খাবারের দোকান খোলা, হোটেল-রেস্তরাঁয় খাদ্য বিক্রি ও সরবরাহ, সবধরনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং গণজমায়েত বন্ধ, কোন যানবাহন শহরে প্রবেশ ও বের হতে পারবে না, দূরপাল্লার বাস হাইওয়ে ব্যবহার করবে, সাপ্তাহিক হাট বন্ধ, সকল পর্যটন স্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ রাখাসহ বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়েছে।

এসব বিধিনিষেধ অমান্য করলে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ ও প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com