বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধিঃ ফায়ার সার্ভিস সপ্তাহ পালন উপলক্ষে বুধবার গাজীপুরে আলোচনাসভা ও অগ্নিনির্বাপক যন্ত্রপাতিসহ বিভিন্ন উপকরণের প্রদর্শণী হয়েছে। সকালে গাজীপুর ফায়ার সার্ভিস ও ডিফেন্স সেন্টার প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনুর ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশসুপার গোলামসহ কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। নভেম্বর ৬ থেকে ১২ নভেম্বর ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম ।