শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

নদীতে বালু উত্তোলনের দায়ে আড়াই লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৭৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ব্রিজের সন্নিকট ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২ ব্যবসায়ীকে আড়াই লাখ টাকা জরিমানা ও বিপুল পরিমাণ বালু জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শামীমুর রহমান শামীমের নেতৃত্বে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুব হাসান ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলণ ও সরকারি খাস জমিতে মজুদের দায়ে ২ বালু ব্যবসায়ীকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়। সেইসাথে প্রায় ৭০লাখ টাকা মূল্যের ১৭ লাখ ৬৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। বৃহস্পতিবার জব্দকৃত বালু প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com