বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি; গাজীপুরে ট্রাক
চাপায় মোটরসাইকেল আরোহী দুজন শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহতরা হলো নগরের বাইমাইল পূর্বপাড়া এলাকার মজিুবর রহমানের ছেলে ও স্থানীয় এমইএইচ আরিফ
স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র সামির হোসেন (১৪) এবং একই এলাকার বাসিন্দা শহিদুল
ইসলামের ছেলে ও স্থানীয় হলি কেয়ার স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আবুল হাসান (১৩)।
এই দুই কিশোর শিক্ষার্থীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নিয়ে আসে। আর তাদের স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেল ৩ টার দিকে গাজীপুরের কোনাবাড়ি বাইমাইল এলাকার সামির হোসেন তার বড় ভাইয়ের মোটরসাইকেলটি নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘুরতে বের হয়।
এ সময় তার সঙ্গে হাসানও ছিল। তারা বাইমাইল ময়লার পাড় এলাকায় পৌঁছালে পিছলে মোটরসাইকেলটি পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) শওকত ইমরান জানান,খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে করাতে হাসপাতাল মর্গে পাঠায়। তবে ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।