শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

আন্দোলনকারীরা ভিসির দুর্নীতি প্রমাণ করতে ব্যর্থ হলে শাস্তি পেতে হবেঃ প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৭৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে আন্দোলনকারীদের প্রতি ইঙ্গিত করে বলেন দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হলে তাদের শাস্তি পেতে হবে।

শেখ হাসিনা বলেন ‘কথায় কথায় ভিসির বিরুদ্ধে আন্দোলন। আর ভিসিকে দুর্নীতিবাজ বলছে। আমার স্পষ্ট কথা যারা দুর্নীতির অভিযোগ আনছে তাদেরকে কিন্তু এই অভিযোগ প্রমাণ করতে হবে। যদি দুর্নীতি প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে দুর্নীতি করলে যে শাস্তি  যার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আনা হয়েছে তার যে শাস্তি হোতো যে অভিযোগকারী  সে যদি ব্যর্থ হয় প্রমাণ করতে তাকে কিন্তু সেই শাস্তি পেতে হবে’।

প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন।  

তিনি আরও বলেন তাদেরকে (আন্দোলনকারীদের) সুনির্দিষ্ট তথ্য দিতে হবে। তারা যদি তথ্য দিতে পারে নিশ্চয় আমরা ব্যবস্থা নেব। এই দুর্নীতি দুর্নীতি বলে ক্লাসের সময় নষ্ট করবে, ক্লাশ চলতে দেবে না, ইউনিভার্সিটি চলতে দেবে না, তাদের আন্দোলনের নামে ভিসির বাড়িতে আক্রমণ,  অফিসে আক্রমণ, ভাংচুর এটাও তো এক ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাঁর পদত্যাগের দাবিতে বেশ কিছু দিন যাবত আন্দোলন করছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা ও হল ছাড়ার নির্দেশ দিলেও আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে চলে গেছে।    

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com