শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

২৫ হাজার মাস্ক বিতরণ করেছে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: করোনা সংক্রমণ রোধে আজ শুক্রবার  রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়।  

‘করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই মিলে করোনা প্রতিরোধ করি, করোনাকে না বলি, জীবনকে হ্যাঁ  বলি, মাস্ক পরি জীবন বাচাই এই প্রতিপাদ্যে’ রাঙ্গামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে এফবিসিসিআই কর্তৃক কোভিড ১৯ পরিস্থিতিতে দেশব্যাপী  স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের অংশ হিসাবে এই বিতরণ করা হয়।

খাদ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য  দীপংকর তালুকদার মাস্ক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।  

তিনি বলেন করোনা একটি যুদ্ধ। অন্যান্য যুদ্ধে শত্রুকে দেখা গেলেও করোনার এ শত্রুকে আমরা চোখে না দেখে যুদ্ধ করছি।

করোনা সংক্রমণ যুদ্ধে জয়ী হতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন দীপংকর তালুকদার এমপি।

রাঙ্গামাটির ৬টি বাজার ব্যবসায়ী সমিতি, ১৬টি মসজিদ, ০৩টি বৌদ্ধ বিহার, ০২টি মন্দির, আসবাবপত্র ব্যবসায়ী সমিতি, রাঙ্গামাটি ডায়াবেটিক সমিতি, জেলার বিভিন্ন প্রসাশনের কাছে ২৫ হাজার পিস মাস্ক বিতরণ করা হয়।

রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মো: আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চেম্বারের  সহ-সভাপতি উসাং মং, সহ-সভাপতি মো: আলী বাবর, পরিচালক হাজী কামাল উদ্দিন, হারুন অর রশিদ মাতব্বর, মো: নিজাম উদ্দিন, নেছার আহমেদ, মনিরুজ্জামান মহসিন রানা, জহির উদ্দিন চৌধুরী, আবুল মনসুর ওবাইদুল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com