বাংলা হেডলাইনসঃ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরী সভাপতি সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল আর নেই। বৃহস্পতিবার ভোরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
বাদলের মরদেহ আগামীকাল দেশে আনা হবে বলে জানা গেছে।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের আজাকের বৈঠক বর্তমান সাংসদ মঈন উদ্দিন খান বাদলের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে স্পিকার মুলতবি ঘোষণা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে বাদল দুই বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে গুরুতর অসুস্থ ছিলেন। তার হার্টেরও সমস্যা ছিল। দুই সপ্তাহ আগে নিয়মিত চেকআপের জন্য তাকে ভারতে নেয়া হয়। বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিচার্স ইনইস্টিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা গেছেন।
রিক সুত্রে জানা গেছে বাদল দুই বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে গুরুতর অসুস্থ ছিলেন। তার হার্টেরও সমস্যা ছিল। দুই সপ্তাহ আগে নিয়মিত চেকআপের জন্য তাকে ভারতে নেয়া হয়। বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিচার্স ইনইস্টিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা গেছেন।
বাদলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে। স্ত্রী,
তিন ছেলে ও এক মেয়ে আছে বাদলের।
বর্ষীয়ান রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা বাদল চট্টগ্রাম-৮ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত
হন। তিনি সংসদে একজন অনলবর্ষী বক্তা হিসেবে খ্যাতি পান।