বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সাবেক মন্ত্রী বিনয় কুমার দেওয়ান বার্ধক্যজনিত কারনে রাঙ্গামাটিতে নিজ বাস ভবনে আজ বুধবার ভোর ৫ টায় মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে তারঁ বয়স হয়েছিল ১০১ বছর । তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
বিনয় কুমার দেওয়ান ১৯২৫ সালের ৯ মার্চ রাঙ্গামাটির বড়াদমে জন্মগ্রহন করেন। ১৯৭১ সনে তিনি বড়াদম মৌজার হেডম্যান নিযুক্ত হন। তিনি হেডম্যান এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন।
তিনি কয়েক মেয়াদে ১৯৭০ থেকে ১৯৮৫ সন পর্যন্ত মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল ছিলেন।
এছাড়া ১৯৮৪ -৮৫ সনে রাঙ্গামাটি পৌর সভার ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন।
এরশাদ সরকারের আমলে ১৯৮৬ সালে বিনয় কুমার দেওয়ান রাঙ্গামাটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন।
১৯৮৭ সালে তাঁকে পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় রাষ্ট্রপতির উপদেষ্টা পদে নিযুক্ত করা হয়। ১৯৯০ সন পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন।