ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বলেন গণতন্ত্রের স্বার্থে তারা কোন রাজনৈতিক দলে ভাংগন চান না।
‘ আমরা চাই সব বিরোধীদলই ঐক্যবব্ধ থাকুক, ভাংগন আমারা চাই না । কারণ বিরোধীদলের শক্তি বাড়লে, গণতন্ত্রেরও শক্তি বাড়ে’, কাদের বলেন।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক অফিসে এক প্রেস ব্রিফিংএ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাদের এই কথা বলেন । জাতীয় পার্টির ভাংগন বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এই বক্তব্য দেন।
জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের গত জুলাইয়ে মৃত্যুর পর কে হবেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন না কাদের এই নিয়ে দলে বিভক্তির সূত্রপাত।গত বৃহস্পতিবার জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে দলের একাংশ চেয়ারম্যান এবং দলের চেয়ারম্যান জিএম কাদেরকে কো-চেয়ারম্যান ঘোষণা করায় জাপার বিভক্তি প্রকাশ পায়।