শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

রাঙ্গামাটি সদর হাসপাতালে করোনা টিকা নিতে মানুষের ভিড়

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে করোনার টিকা নিতে দিন দিন মানুষের মাঝে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। রাঙ্গামাটি সদর হাসপাতালে টিকা নিতে আসা বৃদ্ধসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ভিড় বৃদ্ধি পাচ্ছে।

অনলাইনে নিবন্ধন কিংবা হাসপাতালে এসে নিবন্ধন শেষে টিকা কার্ড দেখিয়ে টিকা গ্রহণ করছে সাধারণ মানুষ।

এছাড়া করোনাভাইরাসে সদরে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় নমুনা পরীক্ষার জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে বাড়ছে মানুষের চাপ।

আজ সোমবার সকালে সদর হাসপাতালে জ্বর-সর্দি-কাশিতে ভুগতে থাকা মানুষগুলোকে পরীক্ষা করাতে এসে গাদাগাদি করে লাইনে দাঁড়াতে দেখা গেছে। মানছে না কোন সামাজিক দূরত্ব। যে যার মতো করে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে।

টিকা নিতে আসা মানুষের ভিড় বাড়ছে উল্লেখ করে রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শওকত আকবর বলেন গত কয়েক দিনের তুলনায় আজ হাসপাতালে মানুষের চাপ অনেক বেশি বেড়ে গেছে। বেলা আড়াইটা পর্যন্ত টিকা দেওয়ার কথা।

কিন্তু এর পরও টিকা নিতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তবে যারা আসছেন তাদের নিবন্ধন করে টিকা দেওয়া হচ্ছে। এখান থেকে কাউকে ফেরত যেতে দেওয়া হচ্ছে না। আমরা চাই মানুষের টিকা নিতে আগ্রহ যাতে বাড়ে। তাই আমরাও যারা টিকা নিতে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছেন তাদের কাউকে খালি হাতে ফেরত দিচ্ছি না।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com