বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

টাঙ্গাইলে ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৮২৮ দেখা হয়েছে

বংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা বিএনপির আয়োজনে শহরের শান্তি কুঞ্জ মোড়ে বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল এসে সমবেত হয়। পরে মিছিলটি বের হওয়ার সময় পুলিশি বাধার মুখে পরে। পরে পুলিশি বাধার মুখে পরে সেখানেই পথসভার আয়োজন করে নেতা কর্মীরা।

পথসভা চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, প্রচার সম্পাদক একিউ মনিরুল হক, ছাত্রদল, শ্রমিকদল, তাতিদল, মহিলাদল ও কৃষকদলের নেতৃবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com