শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে ডাকাতি হওয়া ৪৩ লক্ষ টাকার সুতাসহ ৪ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ১১৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে রাইজিং নিট টেক্সটাইলস লি: নামে এক পোষাক কারখানার ডাকাতি হওয়া ৪৩ লক্ষ টাকার সুতা উদ্ধারসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুর ৩টার দিকে মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো আব্দুল করিম, মো. রেজাউল, ওবায়দুল ও লিটন শেখ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা জানান, গত ১ আগস্ট ভোররাতে রাইজিং নিট টেক্সটাইলস লি: এর বাউন্ডারী দেয়ালের নিচের ফাঁকা জায়গা দিয়ে অজ্ঞাতনামা ১২/১৩ জনের একদল ডাকাত কারখানায় প্রবেশ করে।

এসময় সিকিউরিটি গার্ডদের মারধোর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মুখে কসস্টেপ লাগিয়ে ডাকাতরা রেজিষ্ট্রেশনবিহীন কাভার্ডভ্যানযোগে ৪৩ লক্ষ ৪৩ হাজার ৫৬৩ টাকার সুতাসহ অন্যান্য জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়।

পরে সাটুরিয়া থানায় মামলা হলে গতরাতে ঢাকার আশুলিয়া ও তার আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে ৪ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ লুণ্ঠিত ৪৩ লক্ষ টাকার সুতা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে মানিকগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এদের বিরুদ্ধে চুরি-ডাকাতিসহ আরও নানা অভিযোগ রয়েছে বিভিন্ন থানায়। বাকী আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম, ওসি (তদন্ত) হাবিবুর রহমান, রাইজিং নিট টেক্সটাইলস লি: এর ডিজিএম মো. মোশারফ হোসেন প্রমূখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com