শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

খুলনা বিভাগে করোনা আক্রান্ত লাখ ছাড়ালো

  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনা বিভাগের ১০ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছে।

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৯১১ জন। এ নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪০৫ জন।

সোমবার (৯ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৮ আগস্ট) বিভাগে ২৮ জনের মৃত্যু এবং ৬১২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়।

বাকিদের মধ্যে খুলনায় ৩ জন, ঝিনাইদহে ২ জন, যশোরে ৫ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ১ জন, চুয়াডাঙ্গাং ১ জন রয়েছেন। মাগুরা, মেহেরপুর এবং নড়াইলে কেউ মারা যাননি।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৪০৫ জন।

আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬৮১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৫৫২ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com