শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

চার মাস পর খুলনায় করোনায় সর্বনিম্ন মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি : চার মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় গত ২৪ ঘন্টায় সর্বনিন্ম একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়।

তবে মৃত রোগী নড়াইল জেলায় বসবাসকারী। ফলে খুলনা জেলায় বসবাসকারী কোন রোগীর মৃত্যু হয়নি আজ।

করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর চলতি বছরের ১ এপ্রিল খুলনায় মাত্র একজনের মৃত্যু হয়েছিল। এরপর গত ৮ আগস্ট খুলনার দুটি হাসপাতালে দুই নারীর মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা: সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় নামের নড়াইলের লোহাগড়ার অন্তরা (২২) এক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৯ জন। যার মধ্যে রেড জোনে ৪৬ জন, ইয়ালো জোনে ৪০ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা: প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে কোন রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩১ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ৮ জন। গত ২৪ ঘন্টায় ২ জন ভর্তি হয়।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা: কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে কোন রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ২০ জন। তার মধ্যে ৯ জন পুরুষ আর ১১ জন নারী। গত ২৪ ঘন্টায় ৫ জন রোগী ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগির মৃত্যু হয়নি। হাসপাতালে ৪৬ জন ভর্তি রয়েছেন। আইসিইউতে চিকিৎসায় রয়েছেন ১০ এবং এইচডিইউতে ২ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডা: গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন। আইসিইউতে ৩ জন এবং এইচডিইউতে ৪ জন রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com