বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি -বগুড়ার ধুনটে বাবার সাথে বাঙালি নদীতে মাছ ধরতে গিয়ে সম্রাট (৯) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পেঁচিবাড়ি গ্রামেএ ঘটনা ঘটে। শিশুটির মৃতুতে শুধু তার পরিবারে নয়; পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু সম্রাট ধুনট উপজেলার পেঁচিবাড়ি গ্রামের সিএনজি অটো রিকশা চালক লাল চাঁনের ছেলে। সে স্থানীয় পেঁচিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়তো। লাল চাঁন শনিবার সকাল ৮টার দিকে ছেলে স¤্রাটকে সাথে নিয়ে বাড়ির কাছে বাঙালি নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে সম্রাট পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে দুই ঘন্টা পর তার লাশ পাওয়া যায়। ধুনট ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাবার আগেই স্থানীয়রা শিশু সম্রাট টের লাশ উদ্ধার করেন।