শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে আশ্রায়ন প্রকল্পের বাসিন্দারা পেলেন চুলাসহ সিলিন্ডার গ্যাস

  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৭৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের জন্য মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় মানিকগঞ্জ সদর উপজেলা ভাংগারিয়া গ্রামে ২০টি পুনর্বাসিত ভূমিহীন ও গৃহহীন পরিবারে মাঝে চুলাসহ সিলিন্ডার গ্যাস বিতরণ করেছেন মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

বুধবার বিকেলে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে ভাড়ারিয়া ইউনিয়নে ভাংগারিয়া এলাকায় চলতি বছর নির্মিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য চুলাসহ গ্যাস সিলিন্ডার, প্রধানমন্ত্রীর মানবিক সহায়তাসহ শিশু খাদ্য বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার খান মো: নুরুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো: সফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার খান মো: নুরুল আমিন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গৃহহীনরা ঘর পেয়েছেন। এই সব আশ্রয়ন প্রকল্পের নারী বাসিন্দাদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে। তাদের সন্তানরা যে সুশিক্ষিত হয়ে সমাজে প্রতিষ্ঠিত হবে যে ব্যাপারে তাদেরও প্রশিক্ষত করা হবে। দেশের উন্নয়ন সমান গতিতে এগিয়ে নিতে নারীদের স্বাবলম্বী করা ছাড়া কোন বিকল্প নেই।

পরে আশ্রয়ন প্রকল্প প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের ছারা রোপণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com