মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

টাঙ্গাইলে ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় ২ জন নিহত

  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন।

আজ রবিবার  সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার ডুবাইল এলাকায় এ ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এতথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত ট্রাকচালকের নাম মমতাজ মিয়া (৩৫)। তিনি দিনাজপুর সদরের চপরামপুর গ্রামের আকবর আলীর ছেলে। দুর্ঘটনায় নিহত ট্রাকচালকের সহকারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টিন ভর্তি একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। ট্রাকটি মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছালে সামনে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এসময় ধাক্কা দেওয়া ট্রাকটি উল্টে দুমড়েমুছড়ে যায়।

এঘটনায় ট্রাকটির চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানা পুলিশ।

ওসি আজিজুল হক বলেন, ট্রাকটির চালক ও হেলপারের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটির চালকের পরিচয় পাওয়া গেছে। তবে হেলপারের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com