শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শহীদ বাবুল একাডেমীতে রচনা প্রতিযোগিতা

  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ১৩০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে রাজধানীর পল্লীমা সংসদের   শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বাবুল একাডেমী ও পল্লীমা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মধ্যে  মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আজ রোববার পুরস্কার বিতরণ করা হয়।

দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা দুটি গ্রুপে হযরত মুহাম্মদ (সাঃ) এর শৈশব কালের উপর এক সপ্তাহ আগে রচনা প্রতিযোগিতার অংশগ্রহণ করে।

পল্লীমা সংসদের আঙিনায় আজ সকালে দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান   অনুষ্ঠিত হয়।

ইমাম মসজিদুল আমান জামে মসজিদ, মাওলনা আবুল হাসান,  হযরত মুহাম্মদ (সাঃ)  জীবনের উপর আলোচনা ও দোয়া পাঠ করেন। মঞ্চে উপবিষ্ট অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পল্লীমা সংসদের ও শহীদ বাবুল একাডেমীর সভাপতি আসাদুর রহমান নাসিম,  পল্লীমা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান পল্লীমা বিদ্যাপীঠ হাফিজুর রহমান ময়না, চেয়ারম্যান স্থায়ী পরিষদ পল্লীমা সংসদ মোশাররফ হোসেন এবং শহীদ বাবুল একাডেমী ও পল্লীমা বিদ্যাপীঠের অধ্যক্ষ মীরা রায় অন্যান্যের মধ্যে মঞ্চে উপবিষ্ট ছিলেন।    

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com