রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

ইতিহাস ঐতিহ্য রক্ষার দাবিতে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: ইতিহাসের সাক্ষী গাজীপুরের ঐতিহ্য ভাওয়াল রাজবাড়ি এবং সংলগ্ন কোন স্থাপনা না ভেঙ্গে সংরক্ষণ করাসহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে ‘গাজীপুর ঐতিহ‍্য ও উন্নয়ন’ এর উদ‍্যোগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনের রাজবাড়ী সড়কের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনের আহবায়ক প্রকৌশলী মো. সামসুল হক ও সদস‍্য সচিব অধ‍্যক্ষ শরিফুল ইসলাম, ভাষা সৈনিক আলা-দ্দীন হুসাইন, গাজীপুর বার এর সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, আনিসুর রহমান কাজল, বিশিষ্ট সমাজকর্মী কাজী মরিয়ম পারভীন (ময়না), প্রভাষক আফরীনা শেখ, সিরাজউদ্দৌলা বক্তব্য রাখেন।

মানববন্ধন কর্মসূচি শেষে দাবিসমূহ আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের নিকট একটি স্মারকলিপি দেয়া হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে, ইতিহাসের সাক্ষী গাজীপুরের ঐতিহ্য ভাওয়াল রাজবাড়ি এবং সংলগ্ন কোন স্থাপনা না ভেঙ্গে সংরক্ষণ করা। ভাওয়াল রাজবাড়ি সংলগ্ন সরকারি ভূমিতে কোন স্থায়ী অবকাঠামো নির্মাণ না করা। ভাওয়াল রাজবাড়ি থেকে জেলা প্রশাসন অফিসসহ সকল অফিস স্থানান্তর করে এটিকে পর্যটন কেন্দ্রে রুপান্তর করা এবং একটি যাদুঘর স্থাপন করা। জয়দেবপুর রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিংএ ফ্লাইওভার নির্মাণ করা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com