রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে যথাযথ মর্যাদায় বাংলা সাহিত্যের কিংবদন্তি, দেশবরেণ্য সাহিত্যিক ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কবির সমাধী চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা, কবিতা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান। 

সকালে কবির সমাধীতে শ্রদ্ধা জানাতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমজাদ হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান,সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক প্রমুখ।

পরে দোয়া মাহফিল শেষে বিকেলে সমাধি চত্বরে বন্ধুসভার আয়োজনে লেখকের জীবনী নিয়ে আলোচনাসভা ও কবিতাপাঠের আসর বসে।

এদিকে ৫ বছর পেরিয়ে গেলেও সৈয়দ শামসুল হকের নামে স্মৃতি কমপ্লেক্সের কাজ আটকে পরায় দু:খ প্রকাশ করেছেন স্মৃতিচারণ করতে আসা লোকজন। সংস্কৃতি মন্ত্রণালয়ে ফাইলবন্দি হয়ে আছে কমপ্লেক্সের স্বপ্ন। কাজের কোন অগ্রগতি না হওয়ায় দু:খ প্রকাশ করেন।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com