শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

গাজীপুরে ট্রেনের কাটায় দুজন নিহত

  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটায় দুজন নিহত হয়েছে। 

নিহতরা হলেন গাজীপুর সিটির ফাউগান এলাকার ইউনুস আলীর ছেলে শাহিদুল ইসলাম (৩৫)। অপর জনের পরিচয় জানা যায়নি। তিনি পুরুষ, তার বয়স আনুমানিক ৪৭ বছর।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের এসআই মো: শহীদুল্লাহ জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভাওয়াল গাজীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে রোববার রাত ১১টার দিকে ট্রেনে কাটা পড়ে শাহিদুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এদিকে কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক এলাকায় ঢাকা উত্তরবঙ্গ রেললাইনে রোববার রাত সাড়ে ১০ টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। নিহতের পরনে জিন্স প্যান্ট ও সাদা রঙের শার্ট রয়েছে।

লাশ দুটি সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com