বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ডা: আবদুল হাই সরকার (৮৩) আর নেই।
তিনি নির্বাচিত হওয়ার ১২ দিন পর বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে খামার গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে ৩ ছেলে ও ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আবদুল হাই সরকার এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের ২ বারের চেয়ারম্যান ছিলেন। তার ছেলে রাশেদুল ইসলাম সিরাজ বর্তমানে ওই ইউনিয়নের চেয়ারম্যান। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, চৌহালী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনায়েতপুর থানা কেমিস্ট্রি অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
এই প্রবীণ নেতা ২৫ সেপ্টেম্বর সম্মেলনের মধ্যে দিয়ে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। বাদ আসর স্থানীয় স্কুল মাঠে জানাযা শেষে বেতিল কবরস্থানে তার দাফন সম্পন্ন্য করা হয়। তার জানাযায় দলীয় নেতাকর্মীসহ হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
প্রবীণ নেতার মৃত্যুতে জেলা পরিষদের চেয়ারমান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, স্থানীয় এমপি আব্দুল মমিন মÐল ও জেলা আ’লীগের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।