শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালের তুরিন আফরোজকে অপসারণ

  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৮৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের  প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে। পেশাগত অসদাচারণের  অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হওয়ায় তুরিনকে অপসারণ করা হয়েছে।  

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পেশাগত অসদাচারণের অভিযোগ সুনির্দিষ্ট ভাবে প্রমাণিত হওয়ায় একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে। সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তিনি (তুরিন) অপরাধীর সঙ্গে যে কথা বলেছেন তার রেকর্ড আমাদের কাছে আছে। সেখানে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তার গলা (কণ্ঠস্বর) প্রমাণিত হওয়ায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে এ ব্যবস্থা।’
মন্ত্রী বলেন তুরিন আফরোজের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি একজন আসামির সাথে যে মামলা তিনি নিজে করছিলেন, তার সাথে আলাপ আলোচনা করতে গিয়েছিলেন। মামলার আলোচনা করার সময় এও বলেছিলেন এ মামলার কোনো সারবর্তা নেই।’ সূত্র… বাসস

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com