বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংক্রমণ কমে গেলে ক্লাস বাড়ানো হবে : শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : করোনার সংক্রমণ কমে গেলে আগামী জানুয়ারি থেকে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সামনে আমাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা আছে, কাজেই আমরা ক্লাশের সংখ্যা বাড়াতে পারছিনা। মহামারী এখনো চলছে, তবে সংক্রমণের হার কম। এটা আমাদের ধরে রাখতে হবে। নতুন বছর আমরা যখন শুরু করব, সংক্রমণের হার আরও কমে গেলে ক্লাশের সংখ্যা বাড়ানো হবে।

এর আগে একাডেমিক ভবনে প্রধান অতিথি কেক কেটে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় তার সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com