শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

রেলওয়ে সেক্টরে কর্মরত সবাইকে আরও সচেতন করা উচিৎঃপ্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৮১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ প্রধানমন্ত্রী  শেখ হাসিনা মঙ্গলবার রেলওয়ে সেক্টরে কর্মরত কর্মচারী কর্মকর্তাদের আরও সচেতন করা এবং রেল চালকদের আরও প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

শেখ হাসিনা আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় বলেন যে এটি (মন্দবাগ দুর্ঘটনা) অত্যান্ত  একটি দুঃখজনক ঘটনা। বুলবুলের মত প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারলাম কিন্তু দুর্ভাগ্য যে এ ধরণের একটা ঘটনা ঘটে গেল।

প্রধানমন্ত্রী বলেন যারা বাংলাদেশ রেলওয়েতে কাজ করে তাদেরকে আরও সচেতন করা উচিৎ সেই সাথে সাথে যারা ট্রেনের চালক তাদেরও প্রশিক্ষণের প্রয়োজন।

সোমবার দিবাগত রাত ৩ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ স্টেশন এলাকায় তূর্ণা-নিশিথা ও উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘটিত দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।

এই দুর্ঘটনায় ১৬ জন যাত্রী নিহত হয় এবং অর্ধশতাধিক আহত হয়।

 প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তূর্ণা-নিশিথার চালক বাছেরউদ্দিনের রেলওয়ে সিগন্যাল অমান্য করায় সোমবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। বাছের উদ্দিনকে মঙ্গলবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com