শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর

খালেদার মুক্তির দাবিতে বিএনপি’র মানববন্ধন, সমাবেশের কর্মসূচি ঘোষণা

  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৬২ দেখা হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে  মানববন্ধন এবং তিনটি বিভাগীয় শহরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।

আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১১ সেপ্টেম্বর ঢাকা মহানগরে মানববন্ধন এবং ১২ সেপ্টেম্বর সারাদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন আগামী ২৬ সেপ্টেম্বর ময়মনসিংহে দেশনেত্রীর মুক্তির দাবিতে সমাবেশ হবে, ২৯ সেপ্টেম্বর  রাজশাহীতে এবং সিলেটে ২১ তারিখ সমাবেশের সম্ভাবনা আছে। রংপুরেও হবে তারপরে। ফখরুল বলেন আমরা যে বিভাগীয় শহরে জনসভা করছিলাম -এটা কনটিনিউ করবে।

তিনি বলেন ‘‘ আমরা খুব পরিস্কার ভাষায় সরকাররের কাছে বলতে চাই, অবিলম্বে আইনগতভাবে প্রাপ্য তা যে জামিন,সেই জামিন তাকে দেয়া হোকে এবং মুক্ত করা হোক। অন্যথায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যেকোনো অবণতি, যেকোনো পরিণতির জন্যে সম্পূর্ণভাবে এই অনির্বাচিত সরকারই দায়ী থাকবে।”

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালতে ৫ বছরের সাজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবাস করছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, আবুল কালাম আজাদ সিদ্দিকী, আবদুস সালাম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com