সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

বগুড়া আরডিএতে চর ইস্যু শীর্ষক ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৮৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে হ্যান্ডস-অন ট্রেনিং অব স্কীল

ডেভেলপমেন্ট অফ জার্নালিষ্ট ফর বিজনেস রিপোর্টিং ফোকাস অন চর ইস্যুজ

শীর্ষক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে আরডিএ’র

মহাপরিচালক অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। আরডিএ’র চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার ও মেকিং মার্কেট ওয়ার্কস ফর চর প্রকল্পের যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

পরিচালক সিডিআরসি ও প্রকল্প পরিচালক এম৪সি প্রকল্প ড. আবদুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন, আরডিএ’র সহকারি পরিচালক নুশরাত জাহান ও ইনডিপেডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু। অন্যান্যের মধ্যে আরডিএ’র পরিচালক (প্রশিক্ষণ) ড. সমীর কুমার সরকার, এম৪সি প্রকল্পের টিম লিডার এসএম মাহামুদুজ্জামান, ক্যাপিটালাইজেশন অ্যান্ড ক্রস কাটিং থিমসের ম্যানেজার জান্নাত আদিব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। রিসোর্সপারসন ছিলেন, ইনডিপেডেন্ট টেলিভিশনের নিউজ এডিটর মামুন আবদুল্লাহ, রয়টার্সের ফটোজার্নালিষ্ট রফিকুর রহমান, রেডিও টুডের সাবেক এসাইনমেন্ট এডিটর ও স্পেশাল করোসপনডেন্ট আনোয়ার হক প্রমুখ।

কর্মশালায় বগুড়া, কুড়িগ্রাম, গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার ৩০ জন সাংবাদিক অংশগ্রহন করছেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গ্রামবাংলার জনগনের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি-২০৩০, উন্নত বাংলাদেশ-২০৪১, রূপকল্প-২০৭১ ও ডেল্টা প্লান-২১০০ অর্জন করতে হলে দেশের সকল দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তণ আনতে হবে। বাংলাদেশের চরে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠীকে উন্নয়নের আওতায় নিয়ে আসতে হবে। এক্ষেত্রে সাংবাদিকরা চরাঞ্চলের সমস্যা ও সম্ভাবনার চিত্র গণমাধ্যমে প্রচারের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com