শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

রোববার থেকে ট্রায়াল বোস্টার ডোজ দেওয়া শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৩১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে এ পর্যন্ত সাত কোটি সিঙ্গেল ডোজ এবং সাড়ে চার কোটি ডাবল ডোজ টিকা দেওয়া হয়েছে।

দেশে যারা বয়স্ক মানুষ রয়েছে, ফ্রন্ট লাইন ওয়ার্কার হিসেবে যে সমস্ত ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকেরা কাজ করে যাচ্ছেন তাদেরকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী রোববার থেকে ট্রায়াল বুস্টার ডোজের টিকা দেওয়া শুরু করা হবে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে পিঠা-পুলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বুস্টার ডোজ দেওয়ার যাবতীয় কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রী বুস্টার ডোজ দেওয়ার জন্য অনুমোদন দিয়েছেন। সুরক্ষা অ্যাপ আপডেটের কার্যক্রম চলমান রয়েছে। বুস্টার ডোজ দেওয়ার তালিকা তৈরি করা হচ্ছে। দেশে ভ্যাকসিনের কোন অভাব নেই। দেশে এখন সাত লক্ষ ফাইজার ভ্যাকসিনের টিকা হাতে আছে। আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। সব ভ্যাকসিন মিলিয়ে দেশে এখন পৌণে পাঁচ কোটি ভ্যাকসিন রয়েছে বলে জানান মন্ত্রী।

পিঠা-পুলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল লতিফ, পৌর মেয়র রমজান আলী, সাটুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ ফটোসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com