রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীর পাশে মানিকগঞ্জের জেলা প্রশাসক

  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে আর্থিক অস্বচ্ছল এক মেধাবী শিক্ষার্থীর লেখাপড়া চালিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী সেতু আক্তারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা করেছেন।

মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার জানান, রোববার দুপুরে একটি ফোন কলের মাধ্যমে জেলা প্রশাসক জানতে পারেন হরিরামপুর উপজেলার দাশকান্দি বয়রা নিবাসী আইয়ুব আলি বিশ্বাসের কন্যা সেতু আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ (মেধাক্রম-৮৬০) ও বাংলা বিভাগে মনোনীত হয়েও আর্থিক অসচ্ছলতার কারণে ভর্তি হওয়া নিয়ে শঙ্কিত রয়েছেন।

বিষয়টি জানার সাথে সাথেই সেতু আক্তারকে জেলা প্রশাসকের কার্যালয়ে এনে প্রয়োজনীয় কাগজপত্র যাচাইপূর্বক ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার পাশাপাশি ঢাকায় যাতায়াত ভাড়া প্রদান করা হয়।

এছাড়া তাকে ভবিষ্যতে টিউশনি সহ অন্যান্য সহায়তার প্রতিশ্রুতি দিয়ে আশ্বস্ত করা হয় যে, জেলা প্রশাসন মানিকগঞ্জ সর্বদা মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com