বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মহান বিজয় দিবস-২০২১ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মানিকগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের নারাঙ্গাই এালাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
এছাড়া প্রধান আলোচক মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, বিশেষ আলোচক মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, বিশেষ অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: মমিন উদ্দিন খান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক (ডিডি) মুহাম্মদ জামাল হোসাইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শিরিন আক্তার, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টারস ইউনিটির (টিআরইউ) সভাপতি মনিরুল ইসলাম মিহির, সহসভাপতি একে আজাদ চঞ্চল বক্তব্য রাখেন।
আলোচনা সভায় মুক্তিযুদ্ধের পটভূমি এবং দেশ স্বাধীনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও দূরদর্শিতা বক্তাগণ তাদের বক্তব্যে তুলে ধরেন এবং সবাইকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান ।
পরে আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ক্রেস্ট প্রদান করা হয় । আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাঙস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন।