সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

আজ করোনায় ১ জন পুরুষ ও ১ জন মহিলার মৃত্যু হয়েছে

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ২২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ শুক্রবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা।

গতকাল করোনায় আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে, পরশু একজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার একজনের মৃত্যু হয়েছে, সোমবারও একজনের মৃত্যু হয়েছে, রবিবার ৪ জনের মৃত্যু হয়েছে এবং শনিবার ১ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮,০৭২ জন মৃত্যুবরণ করেছে।

আজ করোনা ২.৭৪ শতাংশ রেকর্ড করা হয়েছে।

গতকাল করোনা সংক্রমণের হার ছিল ২.২৫ শতাংশ, পরশু ছিল ২.৩৭ শতাংশ, মঙ্গলবার ছিল ২.১০ শতাংশ, সোমবার ছিল ২.১৬ শতাংশ, রবিবার ছিল ১.৫৭ শতাংশ এবং শনিবার ছিল ২.০১ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৫১২ জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জন।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৯০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ১০১ জন।

২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭.৭০ শতাংশ এবং গতকাল সুস্থতার হার ছিল ৯৭.৭২ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৭৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৪ লাখ ৯১ হাজার ৪৮৮টি।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১ জন এবং খুলনা বিভাগের ১ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com