বাংলা হেডলাইনস: দেশে আজ শনিবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন মহিলা।
ঢাকা বিভাগ ছাড়া বাকী সাত বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আজ কোন মৃত্যু নাই।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে, পরশু সাত জনের মৃত্যু হয়েছে, বুধবার একজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার একজনের মৃত্যু হয়েছে, সোমবারও একজনের মৃত্যু হয়েছে, রবিবার ৪ জনের মৃত্যু হয়েছে এবং শনিবার ১ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮,০৭৬ জন মৃত্যুবরণ করেছে।
আজ করোনা ২.৪৩ শতাংশ রেকর্ড করা হয়েছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ২.৭৪ শতাংশ, পরশু ছিল ২.২৫ শতাংশ, বুধবার ছিল ২.৩৭ শতাংশ, মঙ্গলবার ছিল ২.১০ শতাংশ, সোমবার ছিল ২.১৬ শতাংশ, রবিবার ছিল ১.৫৭ শতাংশ এবং শনিবার ছিল ২.০১ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩৭০ জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জন।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২০৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ৩০৪ জন।
২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭.৬৯ শতাংশ এবং গতকাল সুস্থতার হার ছিল ৯৭.৭০ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২১৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৫ লাখ ৬ হাজার ৭০২ টি।
গত ২৪ ঘণ্টায় মৃতদের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন মৃত্যুবরণ করেছে ।