সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

সিংগাইরে উদ্ধার করা খাস জমিতেই হচ্ছে আশ্রায়ন প্রকল্প

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৪৮২ দেখা হয়েছে

  
বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগরে ৩১২ শতাংশ খাস জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে সেখানেই করা হচ্ছে ভূমিহীনদের জন্য আশ্রায়ন প্রকল্প।

মঙ্গলবার নির্মাণাধীন আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো:খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ,  স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সফিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা, সহকারি কমিশনার (ভূমি) শাম্মা লাবীবা অর্ণব, ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া, জয়মন্টপ ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা বলেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ঘর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান করে সরকারি এই খাসজমিগুলো দখল করে রেখেছিলেন। দীর্ঘদিন পর তা উদ্ধার করা হলো। ফার্ডনগর মৌজায় ৭ টি দাগের ৩১২ শতাংশ জমি উদ্ধার করা হলেও ৩৬৬০ নং দাগের ৮৩ শতাংশ জমির মধ্যে ৩৩ শতাংশ জমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য রেখে বাকি ৫০ শতাংশ জমিতে ২৪ টি পরিবারের জন্য ঘর নির্মাণ করা হবে। বাকি জমিতে আরো ৭০টি ঘর নির্মান করা হবে। যা আগামী ১৭ মার্চ প্রধানমন্ত্রী গৃহহীনদের মাঝে উপহার দিবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com