বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবি অধ্যাপক হত্যার আসামির তিন দিনের রিমান্ড

  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষিকা অধ্যাপক সাইদা গফফারকে হত্যায় গ্রেফতার হওয়া আনোয়ারুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। 

গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মেহেদী পাভেল সুইট এ আদেশ দেন। অন্যদিকে, গতরাতেই অধ্যাপককে দাফন করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার এসআই দীপঙ্কর রায় জানান, হত্যার ঘটনায় গাইবান্ধা থেকে গ্রেপ্তার হওয়া আনোয়ারুলকে শনিবার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চালান করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। হত্যার সঙ্গে অন্যকেউ জড়িত আছে কিনা এবং হত্যার প্রকৃত কি উদ্দেশ্য ছিল, এসব তথ্য বের করার জন্যই তাকে রিমান্ডের আবেদন করা হয়। বিকেলে আদালতের বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

নিহত অধ্যাপক এর পারিবারিক সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে রাজধানী ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টরের বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফফার এর লাশ গাজীপুরের পানিশাইল এলাকায় তার ভাড়া বাসার পাশের বাউন্ডারি ওয়ালের ভেতর থেকে শুক্রবার উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। এর আগে দুদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। লাশ উদ্ধারের পর নিহতের ছেলে সাউদ ইফখার বিন জহির গ্রেপ্তার হওয়া রাজমিস্ত্রি আনারুল ইসলামসহ অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com