বাংলা হেডলাইনস: দেশে করোনাভাইরাস সংক্রমণের হার এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রবণতা রেকর্ড করা হয়েছে।
আজ সোমবার করোনাভাইরাস সংক্রমণ হার ২০.৮৮ শতাংশ রেকর্ড করা হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে যা গতকালের চেয়ে বেশি।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ১৭.৮২ শতাংশ, পরশু ছিল ১৪.৩৫ শতাংশ, শুক্রবার ছিল ১৪.৬৬ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১২.০৩ শতাংশ, বুধবার ছিল ১১.৬৮ শতাংশ, মঙ্গলবার ছিল ৮.৯৭ শতাংশ, সোমবার ছিল ৮.৫৩ শতাংশ এবং রবিবার ছিল ৬.৭৮ শতাংশ ।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে, পরশু ৭ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ৬ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার ১২ জনের মৃত্যু হয়েছে, বুধবার ৪ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ২ জনের মৃত্যু হয়েছে, সোমবার ৩ জনের মৃত্যু হয়েছে এবং রবিবারও ৩ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮,১৫৪ জন মৃত্যুবরণ করেছে।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৬,৬৭৬ জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জন।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৪২৭ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন।
২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৫.৬২ শতাংশ এবং গতকাল সুস্থতার হার ছিল ৯৫.৯৯ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৯৮০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৪০৫ টি।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৪ জন এবং মহিলা ৬ জন।
মৃতদের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম ২ জন এবং বরিশাল বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।