বাংলা হেডলাইনস : দেশে আজ বুধবার করোনাভাইরাস সংক্রমণের হার ৩১.৬৪ শতাংশ রেকর্ড করা হয়েছে যা গতকালের চেয়ে কম।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৩২.৪০ শতাংশ, পরশু ছিল ৩২.৩৭ শতাংশ, রবিবার ছিল ৩১.২৯ শতাংশ, শনিবার ছিল ২৮.০২ শতাংশ, শুক্রবার ছিল ২৮.৪৯ শতাংশ, বৃহস্পতিবার ছিল ২৬.৩৭ শতাংশ, বুধবার ছিল ২৫.১১ শতাংশ, মঙ্গলবার ছিল ২৩.৯৮ শতাংশ এবং সোমবার ছিল ২০.৮৮ শতাংশ।
আজ করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে, পরশু ১৫ জনের মৃত্যু হয়েছে, রবিবার ১৪ জনের মৃত্যু হয়েছে, শনিবার ১৭ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ১২ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার ৪ জনের মৃত্যু হয়েছে, বুধবার ১২ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ১০ জনের মৃত্যু হয়েছে, সোমবারও ১০ জনের মৃত্যু হয়েছে এবং রবিবার ৮ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮,২৭৩ জন মৃত্যুবরণ করেছে।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১৫,৫২৭ জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জন।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১০৫২ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৬০ হাজার ৬ জন।
২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯০.০৯ শতাংশ এবং গতকাল সুস্থতার হার ছিল ৯০.৮৫ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৭৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২২ লাখ ৬১ হাজার ২৫২ টি।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৩ জন এবং মহিলা ৪ জন।
মৃতদের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম ৪ জন, খুলনা ১ জন, রাজশাহী ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।