রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ২২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ শুক্রবার করোনাভাইরাস সংক্রমণের হার ৩৩.৩৭ শতাংশ রেকর্ড করা হয়েছে যা গতকালের চেয়ে বেশি।

গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৩১.৯৮ শতাংশ, পরশু ছিল ৩১.৬৪ শতাংশ, মঙ্গলবার ছিল ৩২.৪০ শতাংশ, সোমবার ছিল ৩২.৩৭ শতাংশ, রবিবার ছিল ৩১.২৯ শতাংশ, শনিবার ছিল ২৮.০২ শতাংশ, শুক্রবার ছিল ২৮.৪৯ শতাংশ, বৃহস্পতিবার ছিল ২৬.৩৭ শতাংশ এবং বুধবার ছিল ২৫.১১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ২৭ জানুয়ারি সকাল ৮ টা থেকে ২৮ জানুয়ারি সকাল ৮ টা পর্যন্ত করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে।

গতকাল করোনায় আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে, পরশু ১৭ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ১৮ জনের মৃত্যু হয়েছে, সোমবার ১৫ জনের মৃত্যু হয়েছে, রবিবার ১৪ জনের মৃত্যু হয়েছে, শনিবার ১৭ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ১২ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার ৪ জনের মৃত্যু হয়েছে, বুধবার ১২ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ১০ জনের মৃত্যু হয়েছে, সোমবারও ১০ জনের মৃত্যু হয়েছে এবং রবিবার ৮ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮,৩০৮ জন মৃত্যুবরণ করেছে।

 ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১৫,৪৪০ জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জন।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৩২৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জন।

২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৮.৬৩ শতাংশ এবং গতকাল সুস্থতার হার ছিল ৮৯.৩৪ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ২৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৩ লাখ ৫৬ হাজার ৯৪৫ টি।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৮ জন এবং মহিলা ১২ জন।

মৃতদের বয়স শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন,  ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে পাঁচজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫ জন, চট্টগ্রাম ৯ জন, রাজশাহী ২ জন, সিলেট ২ জন, বরিশাল ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com