বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে গাড়ি চাপায় শিশুসহ নিহত ২ জন

  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের বাসন থানার ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে  মিনিবাসের সঙ্গে টেম্পুর সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছে।

নিহতরা হলো- টেম্পু যাত্রী স্থানীয় কড্ডা নান্দুন এলাকার বাসিন্দা গাউছ মিয়ার স্ত্রী মারুফা বেগম (৫৪) এবং একই এলাকার বাসিন্দা নুর আলমের ছেলে মো. লিমন (১২)। লিমন নাওজোর মেধা বিকাশ কিন্ডারগার্টেনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। 

বাসন থানার এসআই মো. মতিউজ্জামান জানান, বুধবার সকালে টেম্পুটি যাত্রী নিয়ে মহানগরের কোনাবাড়ি এলাকা থেকে চান্দনা-চৌরাস্তা এলাকায় যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় পেছন থেকে তাকওয়া পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যাত্রীবাহী টেম্পুকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লিমন নিহত এবং মারুফা গুরুতর আহত হন। পরে এলাকাবাসী মারুফাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com