শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

সাম্প্রতিক রেল দুর্ঘটনার পিছনে কোন দুরভিসন্ধি আছে কিনা তদন্ত করা হবেঃ প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৮৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাতীয় সংসদে বলেন  সাম্প্রতিক রেল দুর্ঘটনার পিছনে অন্যকোনরকম দুরভিসন্ধি আছে কিনা তা তদন্ত করা হবে।

‘ এই দুর্ঘটনার পিছনে অন্য কোনরকম দুরভিসন্ধি আছে কিনা তারপর চক্রান্ত আছে কিনা সেগুলো তদন্ত করে দেখা হবে। তদন্ত করে তার যথাযথ ব্যবস্থা আমরা নেব,’ সংসদ নেতা শেখ হাসিনা রাতে সংসদ অধিবেশনে এই কথা বলেন।

একাদশ সংসদের ৫ম অধিবেশনের সমাপনী বক্তব্য তিনি বলেন আমরা দেখি একটা ঘটনা (ট্রেন দুর্ঘটনা) ঘটার সাথে সাথে  পর পর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে এবং সেটাই বা কেন ঘটে ? এটাও আমাদের একটু ভেবে দেখতে হবে’।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের কাছে রংপুর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার কথা এবং মঙ্গলবার ভোর রাতে  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার  মন্দবাগ  স্টেশনের কাছে   যাত্রীবাহী ট্রেন    তূর্ণা-নিশিথা ও উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের কথা উল্লেখ করেন।

উল্লাপাড়া দুর্ঘটনায় ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত,  ৩টি বগিতে আগুন এবং চালক্ সহ ৩৫ জন আহত হয়। মন্দবাগ ট্রেন দুর্ঘটনায় ১৬ জন   যাত্রী নিহত হয় এবং অর্ধশতাধিক  আহত  হয়।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com