বাংলা হেডলাইনস: দেশে আজ শনিবার করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গতকালের চেয়ে কম।
স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ করোনায় আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। গতকাল করোনায় আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। ।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮,৭৯১ জন মৃত্যুবরণ করেছে।
আজ সংক্রমণের হার ১৬.৫০ শতাংশ রেকর্ড করা হয়েছে তবে গতকাল সংক্রমণের হার ছিল ১৫.৪৬ শতাংশ।
পরশু করোনা সংক্রমণের হার ছিল ১৬.৯৫ শতাংশ, বুধবার ছিল ১৮.৮৩ শতাংশ, মঙ্গলবার ছিল ২০.০৩ শতাংশ, সোমবার ছিল ২১.০৭ শতাংশ, রবিবার ছিল ২১.৫০ শতাংশ, শনিবার ছিল ২৩.৮৩ শতাংশ এবং শুক্রবার ছিল ২২.৯৫ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৫,০২৩ জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৪ হাজার ৮২৬ জন।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৮৮২১ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৬ লাখ ৬৪ হাজার ৮০২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৭.৪০ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৭.১৭ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৪৪৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৯ লাখ ৬২ হাজার ৫২৪ টি।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১২ জন এবং মহিলা ৮ জন।
মৃতদের বয়স ২১ থেকে ৩০ বছর বয়সের একজন, ৩১ থেকে ৪০ বছরের বয়সের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের বয়সের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চার জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয়জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৩ জন, রাজশাহী ২ জন, খুলনা ২ জন, বরিশাল ১ জন সিলেট ১ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।