বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

টানা তিন দিন করোনা সংক্রমণ ৩ শতাংশের নিচে

  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: শনিবার, রবিবার ও আজ সোমবার টানা তিন দিন  দেশে করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) সংক্রমণ তিন শতাংশের নিচে রেকর্ড করা হয়েছে ।

আজ ঢাকা ও সিলেট বিভাগে ছাড়া বাকি ছয় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই।  

আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ৬ মার্চ  সকাল ৮ টা থেকে ৭ মার্চ সকাল ৮টা পর্যন্ত জানানো হয় আজ করোনা সংক্রমণের হার ২.১৮ শতাংশ রেকর্ড করা হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে ।

গতকাল করোনা শনাক্তের হার ছিল ২.৬৩ শতাংশ, পরশু ছিল ২.১১ শতাংশ, শুক্রবার ছিল ৩.২০ শতাংশ, বৃহস্পতিবার ছিল ২.৯১ শতাংশ, বুধবার ছিল ৩.২২ শতাংশ, মঙ্গলবার ছিল ৩.৩৫ শতাংশ, সোমবার ছিল ৩.৬৫ শতাংশ, রবিবার ছিল ৪.০১ শতাংশ, শনিবার ছিল ৪.১৫ শতাংশ, শুক্রবার ছিল ৫.৪৮ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৫.৫৩ শতাংশ এবং বুধবার ছিল ৫.৮৮ শতাংশ।   

গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে, পরশু ১৩ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ৬ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার ৫ জনের মৃত্যু হয়েছে, বুধবার ৮ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছে, সোমবার ৪ জনের মৃত্যু হয়েছে, রবিবার ৯ জনের মৃত্যু হয়েছে, শনিবার ৮ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ১১ জনের মৃত্যু হয়েছে এবং বৃহস্পতিবার ১০ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,০৮৯ জন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪৩৬ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ ৪৭ হাজার ৭০২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৫৪৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৪৬, ৮৮৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৪.৮২ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৪.৬৬ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৫ লাখ ৪৬ হাজার ৯৫০টি।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩ জন এবং মহিলা ১ জন।

মৃতদের বয়স ২১ থেকে ৩০বছর বয়সের একজন, ৬১ থেকে ৭০ বছর বয়সের দুইজন এবং ৭১ থেকে ৮০বছর বয়সের একজন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com