সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী

কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২১৫ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কয়েদি জমসের আলী (৪৪) মারা গেছে।

সে সাভার উপজেলার বড়দেশী পূর্বপাড়ার মনসুর আলীর ছেলে। সে সাভারের আমিনবাজার বড়দেশী এলাকায় কলেজছাত্র হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিল। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, আসামি জমসের আলী সোমবার (১৪ মার্চ) কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল  কলেজ হাসপাতালে নেয়া হয়

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২০২১ সালের ১৯ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় আসামি জমসের আলীকে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com