মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

হত্যা মামলায় নওগাঁয় ৯ জনের মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের মামলায় ২০ আসামির মধ্যে ৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৪ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এই রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন মো. সাইদুল ইসলাম, আইজুল হক, জালাল হোসেন, হেলাল হোসেন, বেলাল হোসেন, মো. জায়েদ, আবুল হোসেন, মো. মোস্তফা, মো. সোহাগ আলী। এছাড়া মো. হাসেম আলী আরেক জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

এদের সবার বাড়ি জেলার বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে।

রায়ে বলা হয়, দণ্ডবিধি ৩০২/৩৪ ধারা মোতাবেক আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় মামলার ২০ আসামির মধ্যে ৯ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সঙ্গে প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্য আরেক আসামির আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। বাকি ১০ আসামির অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন আদালত। রায়ের পর কান্নায় ভেঙ্গে পড়েন আসামি পক্ষের স্বজনরা।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মোজাহার হোসেন সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায় সমাজের জন্য আলাদা বার্তা বহন করে। এর মধ্য দিয়ে আগামীতে আর কেউ এ ধরনের ঘটনা সংঘটিত করার সাহস করবে না। তবে রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম-২।

তিনি বলেন, এই রায়ে বিচারের সঙ্গে সঙ্গে বিচারকের আবেগ বেশি কাজ করেছে। সাজাপ্রাপ্ত আসামিরা উচ্চ আদালতে যাবেন বলেও জানান তিনি।

প্রসঙ্গগত, ২০১৪ সালের ৬ জুন বিকেলে বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে। এ সময় আসামি পক্ষের হামলায় শহিদুল ইসলাম, আমজাদ হোসেন ও আব্দুল ওয়াদুদ মারা যান। পরে নিহত শহিদুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। যেখানে ২৪ জনকে আসামি করা হলে চার্জশীটে দু’জনের নাম বাদ দেয়া হয়। অন্যদিকে আরও দু’জন মারা যান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com