বাংলা হেডলাইনস: দেশে আজ বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং করোনা সংক্রমণের হার এক শতাংশের নিচে রেকর্ড করা হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২৯ মার্চ সকাল ৮টা থেকে ৩০ মার্চ সকাল ৮টা পর্যন্ত জানানো হয় যে করোনায় দুই জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার ০.৮৯ শতাংশ ।
গতকাল করোনা শনাক্তের হার ছিল ০.৭৫ শতাংশ, পরশু ছিল ০.৮৬ শতাংশ, রবিবার ছিল ০.৫৬ শতাংশ, শনিবার ছিল ০.৮৯ শতাংশ, শুক্রবার ছিল ১.০৩ শতাংশ এবং বৃহস্পতিবার ছিল ০.৭৬ শতাংশ।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয় এবং পরশুও একজনের মৃত্যু হয়।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১২২ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭২ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৭৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৮০ ৪২০ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.৩৬ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৬.৩২ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৬৩৭টি।
গত ২৪ ঘণ্টায় একজন পুরুষ এবং একজন মহিলা মৃত্যুবরণ করেছে। মৃতদের বয়স ৪১ থেকে ৫০ বছর বয়সের একজন এবং ৭১ থেকে ৮০ বছর বয়সের একজন। মৃতদের একজন রাজশাহী বিভাগের অন্যজন খুলনা বিভাগের।