বাংলা হেডলাইনস: দেশে আজ শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোন মৃত্যু নাই এবং করোনা সংক্রমণের হার এক শতাংশের উপর রেকর্ড করা হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ৩১ মার্চ সকাল ৮টা থেকে এপ্রিল ১ সকাল ৮টা পর্যন্ত জানানো হয় যে করোনায় কোন মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ১.০৯ শতাংশ ।
গতকাল করোনা শনাক্তের হার ছিল ০.৮৯ শতাংশ, পরশু ছিল ০.৭৫ শতাংশ, সোমবার ছিল ০.৮৬ শতাংশ, রবিবার ছিল ০.৫৬ শতাংশ, শনিবার ছিল ০.৮৯ শতাংশ, শুক্রবার ছিল ১.০৩ শতাংশ এবং বৃহস্পতিবার ছিল ০.৭৬ শতাংশ।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়, পরশু দিনও দুই জনের মৃত্যু হয়, মঙ্গলবার একজনের মৃত্যু হয় এবং সোমবারও এক জনের মৃত্যু হয়।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১২২ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮১ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৯৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৮২ ১৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.৪৪ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৬.৪০ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪১৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৩১ হাজার ৪২০টি।