বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে আগুনে পুড়ে গেছে ১৪টি দোকান।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবী, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।
শফিপুর বাজার সমিতির সভাপতি আমিরুল ইসলাম লিংকন জানান, শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে বাজারের লতিফ হোসেনের দোকান থেকে আগুন লাগে পরে গোবিন্দ সাহা, আব্দুল আলিম, গৌরাঙ্গ সাহা, সাহদেব সাহা, লিটন সাহার দোকানে মূহুর্তে আগুন ধরে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস বিভাগের খবর দেয়া হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি। তদন্ত করে জানা যাবে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ড ঘটতে পারে।